Dr. Touhidur Rahman Shakil

Dr. Touhidur Rahman Shakil

Founder & CEO

Biology Lovers

প্রিয় শিক্ষার্থী,

আসসালামু আলাইকুম। Biology Lovers এর পক্ষ থেকে তোমাকে জানাই স্বাগতম।

আমি ডা: তৌহিদুর রহমান (শাকিল)। গত ৯ বছরেরও বেশি সময় ধরে হাজার হাজার শিক্ষার্থীকে Biology পড়াচ্ছি। আমার একটাই লক্ষ্য - সহজ ভাষায় শিক্ষার্থীদের বায়োলজি বুঝানো ও তাদের এডমিশন জার্নিকে সহজ করে তোলা।

HSC একাডেমিক পরীক্ষায় ভালো রেজাল্ট থেকে শুরু করে এডমিশন ভর্তি পরীক্ষায় সফলতা - প্রতিটি ধাপে আমরা তোমার পাশে থাকতে চাই। Biology Lovers শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরিবার যেখানে প্রতিটি শিক্ষার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

তোমার স্বপ্ন পূরণে Biology Lovers সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, দেখা হবে বিজয়ে।

- Dr. Touhidur Rahman Shakil

প্রতিষ্ঠাতা, Biology Lovers
আমাদের গল্প

Biology Lovers এর যাত্রা

ডা. তৌহিদুর রহমান (শাকিল) গ্রাম থেকে বেড়ে ওঠা একটি সাধারণ পরিবারের সন্তান। ডা. শাকিলের হাত ধরে ২০১৭ সালে অফলাইনে মাত্র ৩ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়ে Biology Lovers এর পদযাত্রা।

আজ ৯ বছর পরে এসে অনলাইন + অফলাইনে হাজার হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে এই প্ল্যাটফর্মের সাথে। বর্তমানে Biology Lovers বাংলাদেশের একটি জনপ্রিয় ও বিশ্বস্ত Biology শেখার প্ল্যাটফর্ম।

More to go...........